এখনো বাকি আছে

তোমার হাত ধরে এখনও
পুরো মহাবিশ্ব দেখা বাকি।

টিএসসির ভিড়ের মাঝে দাঁড়িয়ে
মাল্টা চায়ের ধোঁয়া উঠতে দেখিনি আমরা।
ভিসি চত্বর পেরিয়ে
ভালোবাসা হাঁটতে হাঁটতে
কখনো ক্লান্ত হয়নি।

তোমাকে নিয়ে শোনা হয়নি
পিরামিডের হাজার বছরের নিঃশ্বাস।
তাজমহলের সাদা চাঁদের নিচে
নিঃশব্দে দাঁড়িয়ে থাকাও হয়নি।

আইফেল টাওয়ার আজও
ঠায় দাঁড়িয়ে একা।
তার আলোয় তোমার হাত ধরে
আমার হাঁটা হয়নি।

জীবনের কতগুলো স্বপ্ন
পথের ধারে বসে আছে—
নিঃশব্দ অপেক্ষায়।

তোমাকে নিয়ে
এখনও পৃথিবীর
অনেকটা দেখা বাকি।